জাম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়াবাজারে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
মৃত শিশু কাওসার মিয়া (১১) ওই ইউনিয়নের চিলাউড়া আটঘর গ্রামের দরিদ্র হাদিছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে জাম পারতে শিশু কাওসার স্থানীয় চিলাউড়া বাজারের একটি জাম গাছে উঠে। এসময় অসাবধানতাবশত গাছের পাশে উপরে থাকায় বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাম পারতে গিয়ে শিশুটি বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে গাছের নিচের একটি ভবনের ছাদে তার মৃত দেহ পড়ে থাকে। শিশুটির হাতে জাম পাওয়া গেছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed