হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।
গ্রেপ্তারকৃত জাহেরা খাতুন (৪২) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালকেয়ার গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
রোববার (৯ জুন) দুপুর পৌনে ১টায় দোয়ারাবাজার থানাধীন ওছতেংগের গাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মেজর মো. শওকাতুল মোনায়েম এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল অংশগ্রহন করে। গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed