স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ দিলেন লন্ডনী বধূ
প্রবাস ডেস্ক: ৩২ বছরের সংসার জীবন। চার সন্তানের জনক তারা। এই সময়ে এসে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেছেন এক লন্ডনী বধূ। বলেছেন, তার স্বামী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছে। দেশে থাকা ওসমানীনগরের এক মহিলার সঙ্গে তার পরকীয়া চলছে। বিষয়টি তাদের পরিবারের সবাই জানেন। এখন দেশে এসে তিনি যেকোনো সময় বিয়ে করে ফেলতে পারেন। এমন আশঙ্কায় তিনি বিষয়টি আগে থেকেই সিলেটের জেলা প্রশাসনের প্রবাসী কল্যাণ শাখা ও ওসমানীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী লন্ডনী বধূ ফাতেমা রিপন খাতুন। আর অভিযুক্ত তার স্বামী মোছাদ্দিক হোসেন মানিক। সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকার খাইয়াখাই গ্রামে তাদের বাড়ি। লন্ডনেই তারা বসবাস করেন।
অভিযোগে তিনি জানান, মোছাদ্দিক হোসেন মানিক মিয়া কয়েক বছর পূর্বে দেশে আসলে ওসমানীনগর উপজেলার তাজপুর শেখপাড়া সিকন্দরপুর গ্রামের বাসিন্দা শওকত আলীর কন্যা ফারজানা সুলতানার সঙ্গে অবৈধ পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। প্রবাসে অবস্থান করে গত ১০ বছর ধরে মোছাদ্দিক হোসেন মানিক মিয়া স্ত্রী সন্তানদের ভরণপোষণ না করে অন্যত্র বসবাস করছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
যুক্তরাজ্য অবস্থান করে মোছাদ্দিক হোসেন মানিক যা আয় করেন, সেই আয়ের বেশির ভাগ টাকা ফারজানা সুলতানার নামে প্রেরণ অব্যাহত রেখেছেন।
বর্তমানে মোছাদ্দিক হোসেন মানিক মিয়া যুক্তরাজ্য অবস্থান করছেন। চলতি মাসে তিনি বাংলাদেশ তথা সিলেটে আসার কথা। সিলেটে গিয়ে পরকীয়ায় আসক্ত থাকা ফারজানা সুলতানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে ফাতেমা রিপন খাতুন তার লিখিত অভিযোগে উল্লেখ করেন।
যুক্তরাজ্য অবস্থানকারী মোছাদ্দিক হোসেন মানিক মিয়া জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত ছিলেন, পরে তিনি সেখানে বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি চ্যানেল এস ইউকের অভিমত অনুষ্ঠান ও স্বাধীন টিভি চ্যানেলে সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য প্রদান করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন বলেন, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related News
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন
প্রবাস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সেRead More



Comments are Closed