ঈদের সকালে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৯
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের সকালে ফরিদপুর ও লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। এরমধ্যে ফরিদপুরে ৬ জন ও লালমনিরহাটে তিনজন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।
ফরিদপুর সদর উপজেলায় বুধবার সকাল পৌনে সাতটার দিকে ধুলদী রেলগেট এলাকায় একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ৬ জন নিহত ও ২০ জন আহত হন। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতদের মধ্যে বাসের ড্রাইভার ও হেলপার রয়েছে বলে জানা গেছে।
ফরিদপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, সকাল পৌনে সাতটার দিকে এ কে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
এসময় আহতদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে আহত অবস্থায় পাঁচ বছরের একটি শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে পৌছে দেওয়া হয়েছে।বাসটি উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
দুর্ঘটনার পর মহাসড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ঘরে ফেরা মানুষের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
অপরদিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে সকাল সাড়ে ৬টার দিকে এক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হন। এতে আহত হন আরো ১০ জন। রংপুর থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শহীদ মিনারে ধাক্কা খেয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এতে ঘটনাস্থলেই দুজন এবং লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত হন অন্তত আরো ১০জন। হতাহতদের নাম-পরিচয় জানা না গেলেও সবার বাড়ি কুড়িগ্রাম বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, পিকআপে থাকা সবাই রংপুর থেকে ঈদ করার জন্য কুড়িগ্রাম যাচ্ছিলেন।
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed