সিলেটে শাহী ঈদগাহে লাখো মুসল্লির নামাজ আদায়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে নগরীর শাহী ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন লাখো মানুষ। সিলেটে সকাল থেকেই বৃষ্টি থাকায় নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের অনেকেই ছাতা হাতে নিয়ে শাহী ঈদগাহে প্রবেশ করতে হয়।
বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার শাহী ঈদগাহের ঈদ জামাতে নামাজ আদায় করেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও প্রশাসনের শীর্ষ ব্যক্তি সহ অসংখ্য মানুষ।
নামাজে ইমামতি করেন নগরীর বন্দরবাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন। এর আগে বয়ান করেন হযরত মাওলানা শায়খে বরুণী সৈয়দুর রহমান হাবিবী।
টিলায় সবুজে আচ্ছাদিত পরিবেশে শাহী ঈদগাহে ঈদের নামাজে জমায়েত মানুষের সারি পার্শ্ববর্তী কয়েকটি রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে। সপ্তদশ শতাব্দীতে নির্মিত প্রাচীন ঐতিহ্যের নিদর্শন শাহী ঈদগাহে এবারে ঈদের জামাতে নগরীর বিভিন্নস্থান থেকে জড়ো হন অসংখ্য মানুষ।
এদিকে বৃষ্টির কারণে এবছর সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করা হয়নি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায়ের কথা থাকলেও বৃষ্টির কারণে তারা চলে যান হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদে। সকাল ৯টায় সেখানে ঈদের নামাজ আদায় করেন তারা।
এছাড়াও সকাল সাড়ে ৮টায় টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের জামে মসজিদ, সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ এবং সকাল ৯টায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ, হযরত শাহপরাণ (রহ.) দরগাহ মসজিদ, বরইকান্দি শাহী ঈদগাহ ময়দান, সিলেট সদর উপজেলার সাহেববাজার শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাত সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
কোর্টপয়েন্টস্থ কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টায়, কাজিরবাজার মাদরাসায় সকাল সাড়ে ৭টায়, শেখঘাটস্থ শেখ ছানা উল্লাহ জামে মসজিদে সকাল ৮টায়, কালিঘাটস্থ নবাবী মসজিদে সকাল ৮টায়, মাছিমপুরস্থ শেখ মৌলভী ওয়াকফ এস্টেট মসজিদে সকাল ৮টায়, খাসদবির মাদরাসা মাঠে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
এছাড়া পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহে সকাল ৮টায়, পশ্চিম পীরমহল্লায় সকাল ৮টায়, ভার্থখলা জামে মসজিদে সকাল ৮টায়, দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহে সকাল ৭টায় ও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে বুক বেঁধেছেন সাত্তার- সুরাইয়া দম্পতির শোকাহত সন্তানরা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দ্বিতীয়বার সংবাদ সম্মেলন করে মা-বাবা ও গৃহকর্মী খুনের সুষ্ঠুRead More
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More



Comments are Closed