Main Menu

আফগানিস্তানে ঈদের জামাতে বোমা হামলা, নিহত ২

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে বুধবার সকালে ঈদুল ফিতরের নামাজ চলাকালে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ২ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

আফগানিস্তানের শাফাকনা বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বাগলান প্রদেশের প্রাচীন উপশহর নাহরাইনে সংঘটিত ওই সন্ত্রাসী বোমা হামলায় ২ জন নিহতসহ আরও ১৪ জন মুসল্লি আহত হয়েছেন।

Manual1 Ad Code

তবে ওই হামলার দায় এখনও কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code