ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমরাহ পালন করেছেন।
শনিবার (১ জুন) স্থানীয় সময় রাত ১টার দিকে ইসলামী দেশগুলোর জোট ওআইসির চতুর্দশ সম্মেলনে অংশ নেয়ার পর মক্কায় ওমরাহ পালন করেন তিনি।
এ সময় ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন।
ওমরাহ শেষে প্রধানমন্ত্রী দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।
রোববার স্থানীয় সময় সকালে মদিনায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হযরত মোহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করবেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে ২৮ মে মঙ্গলবার ঢাকা থেকে টোকিও যান শেখ হাসিনা। জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে ৩১ মে শুক্রবার বিকালে তিনি সৌদি আরবে পৌঁছান।
ছোট বোন শেখ রেহানা ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মুখ্য সচিব নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
সৌদি আরব সফর শেষে মদিনা থেকে জেদ্দা ফিরে ৩ জুন সোমবার ভোরে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ড সফর শেষে ৮ জুন তার দেশ ফেরার কথা রয়েছে।
Related News
৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্যRead More
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More



Comments are Closed