Main Menu

একাত্তরের কথা অনলাইনভার্সনে

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মুমতাজ অাহমদের সম্পাদনায় প্রকাশিতব্য সিলেটের প্রথম পূর্ণাঙ্গ ট্যাবলয়েড সংবাদপত্র একাত্তরের কথা’র অনলাইনভার্সন অাজ শনিবার (১ জুন) দুপুর থেকে যাত্রা শুরু করছে।

নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে একাত্তরের কথা কার্যালয়ে অানুষ্ঠানিকভাবে অনলাইনভার্সন উন্মুক্ত করবেন পত্রিকাটির প্রকাশক নজরুল ইসলাম বাবুল ও সম্পাদক চৌধুরী মুমতাজ অাহমদ।

Manual4 Ad Code

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সিলেটের ঘটনাপ্রবাহের সাথে দেশের বাইরে থাকা লাখো সিলেটিদের সরাসরি সম্পৃক্ত রাখতে একাত্তরের কথা প্রিন্টভার্সনের পাশাপাশি অনলাইনেও সংবাদপরিবেশন করবে।

ইতোমধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা প্রতিনিধিসহ সবক’টি উপজেলা এবং ক্যাম্পাসগুলোতে পৃথক প্রতিনিধিদেরও নিয়োগ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

অাজ শনিবার থেকে অনলাইনভার্সনে নিয়মিত সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ পাবে। অনলাইন ভার্সনের ঠিকানা হচ্ছে ekattorer-kotha.com
বিশ্বের যেকোনোপ্রান্ত থেকে নিমিষেই পড়া যাবে একাত্তরের কথা। সংবাদপাঠাতে barta.ekattor@gmail.com ই-মেইল ঠিকানা ব্যবহারের অনুরোধ করেছেন একাত্তরের কথা কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code