ট্রেনের ধাক্কায় দুই অটো যাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা শহরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার বিকেলে শহরের শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিরোমণি পশ্চিম পাড়ার আব্দুস সবুরের স্ত্রী সালমা (৪০) ও শহরের দৌলতপুর থানার কনসটেবল সাথী বেগমের মেয়ে আফরিনা (২)।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, যশোর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় সালমা ঘটনাস্থলেই নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর মারা যায় আফরিনা।
দুর্ঘটনায় আফরিনার মা সাথী বেগম ও শিরোমণি পশ্চিম পাড়ার আলম শেখের স্ত্রী সাহানারা বেগম আহত হন। তাদের খুলনা মেডিকেল কলে হাসপাতালে ভর্তি করা হয়েছেন বলে জানান ওসি।
Related News
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More
বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরেRead More



Comments are Closed