Main Menu

সিরাজগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার রাতে উপজেলার আলী গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতরা হলেন- উপজেলার রৌহাদহ গ্রামের ফজলার রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৪০) ও মহির উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৩৫)।

আহত কৃষিশ্রমিক লেবু মিয়া জানান, তারা পাঁচজন দিনে ধানকাটার পর রাতে ফাঁকা মাঠে বানানো অস্থায়ী ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে ওই ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

এ সময় লেবু মিয়াসহ তিনজন আহত হন।

Manual4 Ad Code

তিনি বলেন, আহত জিন্না ও রায়হান আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাতেই সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান জানান, খোঁজখবর নিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code