Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় ৩ জনের মৃত্যু

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় হবিগঞ্জের তিন অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২৫ মে) বেলা ১২টার দিকে বিজয়নগরের সাতবর্গ পেট্রোল পাম্প এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউরের মিঠুরায় চৌধুরীর স্ত্রী শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মিসির আলীর ছেলে আবু তাহের (৬০) ও মিনাল উদ্দিন (৪০)।

Manual6 Ad Code

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার বলেন, অটোরিকশাটি ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে অটোরিকশার যাত্রী মিনাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন।

Manual5 Ad Code

গুরুতর আহত ছয়জনকে স্থানীয়দের সহযোগিতা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহত অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে ওসি জানান।

Manual8 Ad Code

তারা হলেন ফয়সাল মিয়া (২৫), ফারজিনা (২০), জুম্মান (২৮) ও অন্য একজন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code