Main Menu

ডিগ্রি পাস ও অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) ও অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২২ মে) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশের বিষয়টি জানানো হয়।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের ১ হাজার ৬৩৩ টি কলেজের মোট ৬৯৬ টি কেন্দ্রে ৫২ হাজার ৫৪০ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণের হার ৭৬ দশমিক ৭৭ শতাংশ।

Manual7 Ad Code

পরীক্ষার্থীর ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/results) থেকে এবং যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে NU DEG ROLL. No লিখে 16222 নম্বরে Send করে ফল পাওয়া যাবে।

Manual2 Ad Code

এদিকে অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে।

Manual1 Ad Code

এ পরীক্ষায় ৩১টি বিষয়ে সারা দেশে ৭৩৪ টি কলেজের ৪ লাখ ৩১ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী (নিয়মিত, মানোন্নয়ন, অনিয়মিত) মোট ২৭৫টি কেন্দ্রে অংশগ্রহণ করে তৃতীয় বর্ষে প্রোমোটেড হয়েছে ২ লাখ ৩৯ হাজার ১০২ জন। উত্তীর্ণের হার ৯৪ দশমিক ৯৬ শতাংশ।

প্রকাশিত ফল SMS এর মাধ্যমে বুধবার রাত ৮টা থেকে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuhp2 Roll লিখে 16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nubd.info থেকে ফল জানা যাবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code