ঈদের পোশাক না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা!
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের পোশাক হিসেবে পছন্দের লেহেঙ্গা না পেয়ে সোহানা আক্তার নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ মে) সকালে বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোহানা ওই গ্রামের শাহীন হাওলাদারের মেয়ে। সে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মা শিউলী বেগমের সঙ্গে ঈদের কেনাকাটা করতে গৌরনদী বন্দরের শপিংমলে যায় সোহানা। এসময় একটি লেহেঙ্গা পছন্দ করে সে। টাকার সংকটে তার মা ওই পোশাক কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। পছন্দের পোশাক না পেয়ে দুপুরে বাড়িতে ফিরে অভিমান করে সবার অজান্তে ঘরের আড়ার গলায় ফাঁস দেয় সোহানা।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed