হাকালুকিতে ধরা পড়লো ২৭ কেজির বোয়াল
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের হাকালুকি হাওরে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের বোয়াল মাছ। খবর পেয়ে মাছ দেখতে ভিড় জমিয়েছেন আশেপাশের লোকজন।
শুক্রবার (১৭ মে) হাকালুকির জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা আবু সাইদ স্বপনের পলোতে এই মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, এলাকার বিভিন্ন বয়সী মানুষ মিলে হাকালুকির জুড়ী অংশে পলো নিয়ে মাছ ধরতে যান। এই সময় স্বপনের পলোতে এই বোয়ালটি ধরা পড়ে।
আবু সাইদ স্বপন জানান, হাকালুকি হাওরে পলো নিয়ে মাছ ধরতে গেলে এই মাছটি ধরা পড়ে। এটির ওজন ২৭ কেজি। পরে মাছটি বাড়িতে নিয়ে আসলে আশপাশের লোকজন মাছটি একনজর দেখতে ভিড় জমান।
তিনি আরও জানান, এত বড় বোয়াল সাধারণত পাওয়া যায় না। যেহেতু আমি পেয়েছি তাই একা না খেয়ে আত্মীয়স্বজনদের ভাগ করে দিয়েছি।
জুড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা মীর আলতাফ হোসেন জানান, এখন মাছের প্রজনন মৌসুম। মা মাছ ডিম ছাড়ার উদ্দেশ্যে হাওরে স্রোতের বিপরীতে ছুটতে ছুটতে আশেপাশের ছোট খাল-বিলে তারা আশ্রয় নেয়।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed