ধর্মপাশায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার ধানকুনিয়া হাওর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম (৩৫) উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। সেহরি খাওয়ার পর ওই হাওরে জীবিকার খোঁজে মাছ শিকারে গেলে আচমকা ঝড় ও বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয় ।
ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
« ঈদের পোশাক না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা! (Previous News)
(Next News) গোলাপগঞ্জে প্রবাসীর বাড়ীতে ডাকাতি »
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed