প্রকাশ করা হলো বিশ্বকাপের থিম সং (ভিডিও)
স্পোর্টস ডেস্ক: আর কদিন পরই শুরু হচ্ছে বহু প্রতীক্ষার বিশ্বকাপ ক্রিকেট। ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে থিম সং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুক্রবার (১৭ মে) থিম সংটি প্রকাশ করে সংস্থাটি।
এবারের গানের শিরোনাম ‘স্ট্যান্ড বাই’। যুক্তরাজ্যের জনপ্রিয় ব্যান্ডদল রুডিমেন্টালের সঙ্গে গানটিতে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী লরিন। ৩ মিনিট ২০ সেকেন্ডের মিউজিক ভিডিওটি এরই মধ্যে লরিনের ইউটিউব চ্যানেল থেকে ২ লাখ ৫ হাজারের বেশি বার দেখা হয়েছে।
বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ভেন্যুতে ক্রিকেটার ও দর্শকদের অনুপ্রাণিত করার জন্য গানটি বাজানো হবে।
ভিডিও :
Related News
নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারীদের অংশগ্রহণেRead More
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More



Comments are Closed