সিলেটে ৪৫ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শিবগঞ্জে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ মে) রাত ৯টা ৩৫ মিনিটে শিবগঞ্জের লামাপাড়াস্থ একটি কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মিরাবাজারের প্রয়াত শেখ আবুল বাশারের ছেলে শেখ শহিদুল ইসলাম নয়ন (২৯) ও লামাপাড়ার প্রয়াত ফুল মিয়ার ছেলে মো. আল-আমিন (৩৩)।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী রহিম (৩০) পালিয়ে যান।
এ ঘটনায় উপ-পরিদর্শক রাজীব কুমার রায় বাদী হয়ে শাহপরান থানায় মামলা রুজু করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলেRead More



Comments are Closed