ধর্ষণের পর যেভাবে হত্যা করা হয় তরুণীকে
বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়ি সদর উপজেলার বড়পাড়া এলাকায় পাহাড়ি তরুণী ধনিতা ত্রিপুরাকে গণধর্ষণের পর হত্যা ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
ইতোমধ্যে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা স্বীকার করেছে আসামিরা। ধর্ষণের পর তিনবন্ধু মিলে ধনিতাকে শ্বাসরোধ করে হত্যা করে।
বুধবার (১৫ মে) বিকেলে খাগড়াছড়ির অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া বেগমের আদালতে ১৬৪ ধারায় আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার্স-ইনচার্জ শাহাদাত হোসেন টিটো জানান, গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটককৃত কমল ত্রিপুরা, রনেল ত্রিপুরা ও ত্রিরণ ত্রিপুরাকে আটক করে। বুধবার আসামিদের আদালতে হাজির করা হয়। এসময় আসামিরা আদালতে স্বাকীরোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য, বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় সোমবার (১৩ মে) গভীর রাতের ধনিতা ত্রিপুরাকে গণধর্ষণের পর হত্যা করেছে তিনবন্ধু। খাগড়াছড়ি সদর উপজেলার দুর্গম বড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তরুণীর লাশ উদ্ধার করে। এই ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় ভিকটিমের মা সরলেখা ত্রিপুরা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
Related News
দুইদিন ধরে বিদ্যুৎহীন ভবনে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুইজন
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরতRead More
পদত্যাগের দাবীতে চুয়েটে ভিসির ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: পদত্যাগের দাবীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপকRead More



Comments are Closed