Main Menu

কানাইঘাটে আগুনে পুড়লো মসজিদ

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে আগুনে পুড়ে গেছে একটি মসজিদ। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের জামে মসজিদে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, রাতে মসজিদে আকষ্মিক আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এলাকাবাসী আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে যে যার মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ঘন্টাখানেক প্রাণপণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন, কিন্তু ততক্ষণে মসজিদের ভেতরে ও বাইরের বারান্দায় থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

গ্রামের বাসিন্দা অধ্যক্ষ মোজাম্মিল আলী জানান, ‘বিদ্যুতের লাইন থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। গ্রামবাসীর প্রচেষ্টায় শুধুমাত্র মসজিদের চার দেওয়াল ছাড়া আর কোন কিছুই রক্ষা করা যায়নি। দ্রুত মসজিদের নির্মাণ কাজ শুরু করতে গ্রামবাসীর পাশাপাশি সরকারের বড় ধরনের অনুদান খুবই প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।

Share





Related News

Comments are Closed