Main Menu

সিলেটে ক্যামিক্যাল গোডাউন অপসারণের দাবি

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে ক্যামিকাল গোডাউন অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

১৫ মে বুধবার বিকাল ৩টায় সচেতন এলাকাবাসীর উদ্যোগে নগরীর কাষ্টঘর এলাকায় এ মানববন্ধন অনুষ্টিত হয়।

Manual5 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, নগরীর প্রানকেন্দ্র কাষ্টঘর এলাকার নিউ মার্কেট, আল খাজা মার্কেট, গাজী বোরহানউদ্দিন মার্কেট, নূর কালার ব্যাংক, মহানগর ট্রেডার্সের মালিকপক্ষ অতি লোভের আশায় আবাসনের মাঝখানে যত্রতত্র ক্যামিকেল গোডাউন গড়ে তুলেছেন। এতে কয়েকবার আগুন লাগলেও তারা ঢালাওভাবে আরও গোডাউন গড়ে তুলছেন। বক্তারা অবিলম্বে এসব ক্যামিক্যাল গোডাউন অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শুভ্রাংশু চক্রবত্তী টিটুর পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম, কাউন্সিলর, শাহানা আক্তার শানু, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সাবেক দিবা রানী দে বাবলী, জামান চৌধুরী, চেয়্যারম্যান, মানবাধিকার কমিশন, সিলেট অঞ্চল, কানু পাল,ভাইস চেয়্যারম্যান, মানবাধিকার কমিশন, সিলেট অঞ্চল, বিনয় দে বাবুল,বিশিষ্ট ব্যবসায়ী, সুমন দত্ত, রনি চৌধুরী, মাছুম মিয়া, শাহদত হোসেন সহ এলাকার গুনীজন ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code