Main Menu

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের সদর উপজেলার শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মমতাজ বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন।

রবিবার দুপুর ১টার দিকে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সড়কের নিতেশ্বর নামক এলাকার দুসাই রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন সিএনজি চালক আমিন মিয়া (২৫), ফয়ছল মিয়া (৩০)। হতাহতদের সবাই শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী হবিগঞ্জ এক্সপ্রেস বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক মহিলা যাত্রী নিহত হন। আহত হন আরও ২জন। তার মধ্যে ফয়ছলের অবস্থা আশংকাজনক। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক মো.নাফিজ সাদিক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাস গাড়ীটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

Share





Related News

Comments are Closed