Main Menu

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের দাবি ইন্টার্ণ চিকিৎসকদের

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ণ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার হুমকির ঘটনায় ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ইন্টার্ণ চিকিৎসকরা।

রোববার বেলা ১টার দিকে উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ণ চিকিৎসকরা বিক্ষোভ মিছিল বের করে নগরের চৌহাট্টা পয়েন্ট প্রদক্ষিণ করে মেডিকেল কলেজের সামনে গিয়ে মানববন্ধন করেন। এসময় তারা এ দাবি জানান।

এদিকে মানববন্ধন চলাকালে একাত্মতা পোষণ করেন সিলেট বিএমএ সভাপতি ডা. বদরুল হোসেন রোকন। এসময় তিনি ২৪ ঘন্টার ভেতরে অভিযুক্ত সারোয়ার হোসেনকে গ্রেপ্তার না করলে বৃহৎ আকারের আন্দোলন করার ঘোষনাও দেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগে শিক্ষানবিশ চিকিৎসককে অকথ্য ভাষায় গালমন্দের পাশাপাশি অস্ত্র উঁচিয়ে হত্যা এবং ধর্ষণের হুমকি দেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সারোয়ার হোসেন।

ঘটনার দু’দিন পর শনিবার দুপুরে নগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় তার বিরুদ্ধে ডায়েরি করেন উইমেন্স মেডিকেল কলেজের রেজিস্ট্রার ইশফাক জামান। তদন্তের পর ঘটনার সতত্য পেলে এ ডায়েরিটি মামলা হিসেবে গৃহিত হবে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed