সিলেটে নারী চিকিৎকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পশ্চিম পাঠানটুলার পল্লবী এলাকা থেকে পার্ক ভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের লেকচারার ডা. প্রিয়াংকা তালুকদার শান্তার (২৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী আর্টিটেক্ট ইঞ্জিনিয়ার দিবাকর চন্দ্র দে কল্লোল ও শশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে পল্লবী আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জালালাবাদ থানার ওসি শাহ মো. হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
নিহত চিকিৎসক প্রিয়াংকা তালুকদার শান্তা পল্লবী আবাসিক এলাকার ২৫ নম্বর বাসার দিবাকর চন্দ্র দেব কল্লোলের স্ত্রী। তার তিন বছরের একটি মেয়ে আছে বলে জানা গেছে।
ওসি জানান, এ ঘটনায় নিহতের বাবা ঋষিকেষ তালুকদার বাদী হয়ে প্রিয়াংকার স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলায় নির্যাতনে খুনের অভিযোগ আনা হয়েছে বলে জানান ওসি। তিনি জানান, আটককৃতদের কোর্টে চালান দেয়া হবে।
Related News
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলেRead More



Comments are Closed