জৈন্তাপুরে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের বড় গাং নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা লাশটি ভারতের উজান থেকে ভেসে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জৈন্তাপুর উপজেলার বড় গাং নদীর গোয়াবাড়ী এলাকায় সকাল ১০টার দিকে নদীতে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় জনতা। মুহুর্তেই সংবাদটি চর্তুদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ছুটে আসেন। লাশটির পচন ধরায় কেউ পরিচয় বলতে পারেননি। বিষয়টি জৈন্তাপুর মডেল থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ ময়নুল জাকির বলেন, গ্রামবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে অজ্ঞাত ব্যক্তির গলিত মৃতদেহটি পুলিশ উদ্ধার করে এবং অধিকতর তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আনজুমানে মহিদুল ইসলাম এর মাধ্যমে সিলেটের মানিকপীর টিলাস্থ কবরস্থানে দাফন করা হবে। এব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed