প্রবাসী স্বামীকে হত্যার দায়ে কারাগারে হোসনা
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে প্রবাস ফেরত স্বামীকে জবাই করে হত্যার দায়ে গ্রেফতার হওয়া পরকীয়ায় আসক্ত হোসনা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ। তিনি বলেন, আদালতে হোসনা বেগমের রিমান্ড আবেদন জানাবে পুলিশ।
ওসি জানান, এ হত্যাকাণ্ডে স্ত্রী হোসনা বেগমকে প্রধান আসামি করে আরও চারজনের বিরুদ্ধে নিহতের মা আমেনা বেগম বাদি হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে হোসনা বেগমের কথিত প্রেমিক মোস্তফা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গত ৮ মে বুধবার ভোরে সেপটিক ট্যাঙ্ক থেকে স্বামী ফারুক আহমদের (৩০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ৫ মে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ দ্বিতীয় খন্ড গ্রামে এ হত্যাকান্ড সংগঠিত হয়। পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে জবাই করে হত্যা করে স্ত্রী ও তার প্রেমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার সন্তানের মা হোসনার সঙ্গে স্বামীর চাচাতো ভাই মোস্তফার পরকীয়া ছিল। তাতে বাধা দেন স্বামী ফারুক আহমদ। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী হোসনা ও তার প্রেমিক মোস্তফা ৫ মে গভীর রাতে ফারুককে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে। রক্তাক্ত মৃতদেহ পার্শ্ববর্তী গোরকপুর গ্রামের এক প্রবাসীর সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed