নারিকেল গাছ থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নারিকেল গাছ থেকে পড়ে বরুণ বিশ্বাস (২০) নামে একজন ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন। বরুণ বিশ্বাসের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এই তথ্য নিশ্চিত করে জানান, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার হাড্ডা গ্রামে।
তিনি আরও জানান, দুপুরে একবার ডাবগাছে উঠেছিল। সিনিয়ররা নিষেধ করলেও শোনেনি। পরে রাতে আবারও গাছে উঠে, তখন গাছ থেকে পড়ে যায়।
বরুণের সহপাঠী অপূর্ব রায় জানায়, রাতে গাছে উঠে ডাব পাড়তে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, এর আগে গত বছরের (৯ মে) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আম গাছ থেকে পড়ে শেখ ওমর তৌফিক নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়।
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed