বনফুলে মেয়াদোত্তীর্ণ রসমালাই, জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অভিজাত মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল আউটলেটে ফ্রিজে রাখা মেয়াদোত্তীর্ণ রসমালাই বিক্রির জন্য রাখায় ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পবিত্র মাহে রমজানে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বনফুল ছাড়াও অনুমোদনহীন পন্য বিক্রয় করায় আইডিয়াল স্টোরকে ২ হাজার এবং অতিরিক্ত দামে সবজি বিক্রয়ের জন্য আরও একটি সবজি দোকানীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Related News
সিলেট সীমান্তে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে একRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed