বিয়ানীবাজারে এম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে এম্বুলেন্সের ধাক্কায় শামীম আহমদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার নিজ মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ মে) সকালে সাড়ে ৭টায় সিলেট-বিয়ানীবাজার সড়কের নিজ মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আলিনগরের নিজ মোহাম্মদপুর এলাকার সিলেট-বিয়ানীবাজার সড়ক পার হচ্ছিলেন পথচারী শামীম আহমদ। এসময় সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় এম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, বৃহস্পতিবার সকালে রাস্তা পার হচ্ছিলেন শামিম। এ সময় একটি এম্বুলেন্স তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
Related News
সিলেট সীমান্তে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে একRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed