ওসমানীনগরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় চমক আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত চমক আলী ওই গ্রামের মৃত গোলাম আলীর ছেলে।
বুধবার (৮ মে) বেলা দেড়টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের রাঙ্গাপুর গ্রামে হাঁস মুরগের মারামারিকে কেন্দ্র করে খুনের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রাঙ্গাপুর গ্রামের চমক আলীর হাঁস একই বাড়ির আলাল মিয়ার মোরগের সঙ্গে মারামারি করে। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে আলাল মিয়া ও তার ভাইসহ বেশ ক’জন মিলে অর্তকিত ভাবে চমক আলীর উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় চমক আলীকে তাজপুর প্যারাডাইজ ক্লিনিকে নিয়ে যাবার পথে তিনি মারা যান।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে (হাঁস-মুরগের মারামারিকে কেন্দ্র করে) চমক আলীকে লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
সিলেট সীমান্তে নারীকে আটকে রেখে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ১
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার দোনা নামক সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশেRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed