Main Menu

মির্জা ফখরুলের আসনে ভোট ২৪ জুন

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নির্ধারিত সময়ে শপথ না নেয়ায় শূন্য ঘোষণা হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী বগুড়া-৬ আসনের পুনঃনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৪ জুন সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের ইসি কার্যালয়ে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

Manual4 Ad Code

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। বাছাই ২৭ মে, প্রত্যাহার ৩ জুন, প্রতীক বরাদ্দ ৪ জুন। ২৪ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ।

Manual5 Ad Code

নির্বাচনে সবকেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হবে বলেও ইসি সচিব জানান।

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ঠাকুরগাঁও ও বগুড়া থেকে নির্বাচন করেন। বগুড়া-৬ আসনে তিনি জয়লাভ করেন। তার দলের নির্বাচিত অন্য ৫ জন শপথ নিয়েছেন। তবে তিনি শপথ নেননি, ফলে গত ৩০ এপ্রিল নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের বৈঠকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code