জাফলংয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানির পাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সিমরাইল এলাকার আউয়াল মিয়ার ছেলে খোকন মিয়া (১৯) ও হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার নগর গ্রামের আহের মিয়ার ছেলে ইকবাল হোসেন (১৮)।
সোমবার (৬ মে) দুপুরে জাফলংয়ের পানামার ক্রসিং জোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফলংয়ের পানামার জোন এলাকায় ফাহিমা স্টোনক্রাশার নামক পাথর ভাঙ্গার ক্রাশার মেশিনের পানি উত্তোলনের বিকল একটি পাম্প মেরামত করতে কুয়ার ভেতরে নামেন ওই মেশিনেরই অপারেটর খোকন। এসময় বিদ্যুতের তারে আটকে যায় সে। তাকে উদ্ধারে পার্শ্ববর্তী অপর আরেকটি ক্রাশার মেশিনের অপারেটর ইকবাল হোসেন এগিয়ে গেলে তিনিও গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
খবর পেয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিস জৈন্তাপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কুয়ার ভেতর থেকে দু’জনের লাশ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কূয়া থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটির ময়না তদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed