জাবি প্রশাসনের সিদ্ধান্ত মানছে না বায়োকেমিস্ট্রি বিভাগ
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বিভাগ উন্নয়ন ফি এখনো ফিরিয়ে দেওয়া হয়নি। এমনটাই জানিয়েছেন বিভাগের ৪৩ তম আবর্তনের শিক্ষার্থীরা। এ নিয়ে তারা বেশ কয়েকবার কথা বললেও ফান্ডে টাকা নেই, পরে দেওয়া হবে বলে জানানো হয়।
গত বছরের ডিসেম্বরে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর আন্দোলনের মুখে ‘বিভাগ উন্নয়ন ফি’ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘উন্নয়নের নামে ফি’ না নিতে বিভাগগুলোকে নির্দেশ দেওয়ার পাশাপাশি যেসব বিভাগ ফি নিয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু চার মাস পার হলেও এখনো তা বাস্তবায়ন করেনি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ৫৪জন শিক্ষার্থীর কাছে থেকে টাকা আদায় করে বিভাগ। পরে প্রশাসন তা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেও শিক্ষার্থীদের টাকা ফিরিয়ে দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে বিভাগের সভাপতি প্রফেসর ড নূরুল করিম কোন ব্যখ্যা দিতে পারেননি। তিনি পরে যোগাযোগ করে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন।
Related News
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়েRead More
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরRead More



Comments are Closed