Main Menu

সিলেটে মুরগী ও মাংসের দোকানে জরিমানা

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সিলেটে ভ্রাম্যমান আদালদের অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

সোমবার (৬ মে) দুপুর ১টায় নগরীর ভার্থখলা ও কদমতলী এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় প্রতিষ্ঠান, মুরগী ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

Manual5 Ad Code

এসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত হারে মুরগী ও মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় নগরীর ভার্থখলার আরিফ পোল্ট্রিকে দুই হাজার টাকা, আল্লাহর দান পোল্ট্রিকে দুই হাজার টাকা, কবির পোল্ট্রিকে দুই হাজার টাকা, তিন ভাই গরুর মাংসের দোকানকে তিন হাজার টাকা ও জালাল উদ্দিনের মাংসের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

Manual1 Ad Code

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন- রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং মূল্য তালিকা প্রদর্শন করতে ভার্থখলা ও কদমতলী এলাকার দোকানগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে। মূল্য তালিকা দেখে পণ্য ক্রয়ের বিষয়ে তিনি ক্রেতাদের পরামর্শ দেন।

Manual3 Ad Code

তিনি আরো জানান- নগরীর অন্যান্য এলাকায় জেলা প্রশাসনের কয়েকটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। এসময় পুলিশ বাহিনী সদস্যগণ অভিযান পরিচালনায় সহায়তা প্রদান করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code