Main Menu

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

বৈশাখী নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

সোমবার (৬ মে) ভোরে উপজেলার লেদা রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এসব তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন, টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের বাচা মিয়ার ছেলে মো. আলম (৩৪) ও জাদিমোড়া ক্যাম্পের মো. রফিক (২০)। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে যাওয়ার পর মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। এসময় দুইটি দেশীয় তৈরী অস্ত্র, ৭ রাউন্ড গুলি, ২ হাজার ২শ’ পিস ইয়াবা ও ৬ লাখ ৫৬ হাজার ২১০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed