দিরাইয়ের রাহনুমা চৌধুরী ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত
প্রবাস ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয় উপজেলার কৃতী সন্তান রাহনুমা হায়দার চৌধুরী ২য় বারের মতো গ্রেট ব্রিটেনের সিফোর্ড টাউন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার (৩ মে) অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় তিনি কাউন্সিলর পদে বিজয়ী হন।
যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রাহনুমা হায়দার চৌধুরী দিরাই উপজেলার সোয়াতিয়র গ্রামের রকিব উদ্দিন চৌধুরীর কন্যা। তার স্বামী সুনামগঞ্জের হাসননগরের বাসিন্দা প্রবাসী আলী হায়দার। তার তিন সন্তানের সবাই উচ্চ শিক্ষিত।
কাউন্সিলর রাহনুমা বীর মুক্তিযোদ্ধা আবু হেনা চৌধুরীর ছোট এবং সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদের বড় বোন।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed