Main Menu

বিএনপির মধ্যে পাকিস্তানের প্রেতাত্মা ভর করে আছে: হানিফ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি ও তার দলের নেতাকর্মীদের মধ্যে পাকিন্তানের প্রেতাত্মা ভর করে আছে। তাই তারা বাংলাদেশের উন্নয়ন চায় না।’

রবিবার সকালে সিলেট নগরের রিকাবী বাজারের কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘এদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল আন্দোরন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু বার বারই আওয়ামী লীগের অবদানকে পিছিয়ে রাখার চেষ্টা করেছে একটি মহল। এবার আর সেই সুযোগ নেই। এবার আওয়ামী লীগকে অতিশক্তিশালী, অপ্রতিদ্বদ্বী করার কাজ শুরু করেছেন শেখ হাসিনা।’

মাহবুবুল আলম হানিফ বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করেন। তাই তারা বহু মুক্তিযোদ্ধা হত্যা, রাজাকারদের পুনর্বাসনের কাজ করছেন।’

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের মানুষ টানা তৃতীয়বারের মত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপর তথা আওয়ামী লীগে আস্থা রেখেছে। এবার আওয়ামী লীগকে জনগণের সেই আস্থার প্রতিদান দিতে হবে।”

একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনার কথা উল্লেখ করে হানিফ বলেন, “বিএনপি মুক্তিযুদ্ধের শক্তিকে ধ্বংস করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।” সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামীলীগ দেশকে উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত করেছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, “বাংলাদেশের মানুষ টানা তৃতীয়বারের মত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপর তথা আওয়ামী লীগের আস্থা রেখেছে। এবার আওয়ামী লীগকে জনগণের সেই আস্থার প্রতিদান দিতে হবে।”

তিনি বলেন, “আগামী অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এ সম্মেলনের পূর্বে সারাদেশে ওয়ার্ড, ইউনিয়ন তথা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ শুরু হয়েছে। তৃণমূল থেকে জেলা-উপজেলার সম্মেলনের মাধ্যমে দলকে সংগঠিত করে জাতীয় সম্মেলন আয়োজন করা হবে।”

সম্মেলনে সিলেট জেলা-মহানগর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোর সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এছাড়াও এতে বিভাগের আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন।এছাড়াও এতে বিভাগের আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, গাজী শাহনেওয়াজ মিলাদ এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমনসহ সিলেট জেলা-মহানগর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোর সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed