Main Menu

রমজানে ব্যাংকিং ৯.৩০ থেকে ২.৩০ পর্যন্ত

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন মাহে রমজানে কমিয়ে আনাছে ব্যাংকিং লেনদেনের সময়। রমজানে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রবিবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ সময়সূচির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, তফসিলি ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকেও অফিস সময় হবে বিকেল ৪টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দাফতরিক কাজ সম্পন্ন করতে হবে। রমজান অতিবাহিত হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে।

সাধারণত, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হয়। অফিস সময় থাকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতিবছরে রমজানে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন করা হয়।

Share





Related News

Comments are Closed