সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের অভিযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে প্রভাবশালী কর্তৃক স্থানীয় এক সংখ্যালঘু পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে।
শনিবার (৪ মে) দুপুরে বিষয়টি নিয়ে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন গোয়ালাবাজারের গ্রামতলা গ্রামের সূধীর চন্দ্র দত্তর ছেলে শংকর মোহন দত্ত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শংকর মোহন দত্ত বলেন- ওসমানীনগর উপজেলার ইলাশপুর গ্রামের মৃত সমেদ উল্যার পুত্র ছালেক মিয়া গংরা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও জায়গা-জমি দখল করে আসছেন। এরই ধারাবাহিকতায় ছালেক মিয়া, রলেখ মিয়া ও তাদের সহযোগীরা তাদের গোয়ালাবাজার ইউনিয়নের কালাসারা মৌজার নতুন গরুর বাজার এলাকায় জে এল নং- ৭৩ ও ১৭১৬ নং খতিয়ানের পারিবারিক সূত্রে পাওয়া রেকর্ডভুক্ত ভুমি দখলে নিতে মরিয়া হয়ে ওঠেছেন। এ বিষয়ে তিনি বাদি হয়ে সিলেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ব্যবস্থা গ্রহণসহ তদন্তের জন্য ওসমানীনগর থানা পুলিশকে আদেশ দেন।
মামলা দায়েরের বিষয়টি জানতে পেরে ছালেক ও তার সহযোগীরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। চলতি বছরের ১০ এপ্রিল দুপুরে তারা ওই ভুমিতে আমাদের মালিকানাধীন সাইনবোর্ড সরিয়ে ছালেকের নামীয় সাইন বোর্ড লাগিয়ে দেন। খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই ইয়াসিন আরফাত ঘটনাস্থলে গিয়ে ছালেক মিয়াকে তার সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেন। কিন্তু তখন সাইনবোর্ড সরিয়ে নিলেও পরেরদিন আবার তা জোরপূর্বক লাগিয়ে দেন ছালেক ও তার লোকজন। থানা পুলিশ ওই জায়গার বিষয়ে ছালেখ মিয়ার কাছে কাগজপত্র চাইলে তিনি এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেননি। এমনকি কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বারবার তাগিদ দিলেও তিনি কোন কাগজপত্রও নিয়ে আসছেন না।
তিনি আরো বলেন- প্রভাবশালী ছালেক গংরা থানা পুলিশকে কাগজপত্র না দেখিয়ে উল্টো তাদেরকে হয়রানি করার জন্য থানা পুলিশকে বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগ করে যাচ্ছেন। এছাড়াও তারা (ছালেখ গং) রাতের আধাঁরে ৩০-৪০ জন লোক দিয়ে এই ভুমিতে আমাদের রোপাহিত পাকা ধানও কেটে নিয়ে গেছে।
তিনি বলেন- মামলা তুলে নেয়ার জন্য ছালেক ও তার পোষ্য লোকজন তাদেরকে নানাভাবে হুমকি প্রদান করে আসছেন। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে মামলার বাদিকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। প্রভাবশালী ছালেখ ও তার সহযোগীদের ভয়ে পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন বলেও উল্লেখ করেন শংকর মোহন রায়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed