ভোলায় ট্রলি উল্টে তিন শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় বেড়িবাঁধের মাটির কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রলিতে থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
শনিবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের হামিদপুরের বেঁড়িবাঁধে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর লিটন গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (১৮), একই ইউনিয়নের মাঝি বাড়ির জাহিদুল ইসলাম শাকিল (২১) ও নীল খামারী জেলার আবু জাহেদ (২৮)।
চরফ্যাশন থানা পুলিশের ওসি মো. সামছুল আরেফিন জানান, ওই শ্রমিকরা হামিদপুর এলাকার বেড়িবাঁধের মাটির কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের রাস্তা থেকে নিচে পড়ে যায়। এতে ট্রলি ও মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই আবু জাহেদ ও আনোয়ার হোসেন মারা যান। আহত অবস্থায় জাহিদুল ইসলাম শাকিলকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়াও ট্রলিতে থাকা আরও দুই শ্রমিক চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed