ঝড়ে বরগুনায় দাদি-নাতির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঘুর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে সৃষ্ট ঝড়ে বরগুনায় ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- নুরজাহান (৬০) ও তার নাতি জাহিদুর (৯)। জাহিদুর বাঁধঘাট এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।
শুক্রবার (৩ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বরগুনার পাথরঘাটা উপজেলায় চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানি গ্রামের বাঁধঘাট এলাকায় প্রচণ্ড ঝড়ো বাতাসে কাঠের ঘর ভেঙে পড়লে দাদি ও নাতির মৃত্যু হয়।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ইব্রাহিম হোসেনের বাড়িটি কাঠের তৈরি ছিল। জাহিদুর বাড়ির একটি কক্ষে তার দাদি নুরজাহানের সঙ্গে ঘুমিয়েছিল। হঠাৎ ঝড়ো হাওয়ায় ঘরটি ভেঙে পড়লে জাহিদুর ও তার দাদির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরদুয়ানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মিয়া বলেন, ‘ঘূর্ণিঝড়ের ঝড়ো বাতাসে ইউনিয়নের আরও ৪০-৪৫টি ঘর উড়ে গেছে।’
এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা জানাতে পারেননি শাহিন মিয়া।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed