Main Menu

জৈন্তাপুরে ২দিন পর ছেলের লাশ উদ্ধার, পিতা নিখোঁজ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীতে আকস্মিক পাহাড়ী ঢলে পাহাড় থেকে নেমে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে নৌকা ডুবির ঘটনা ঘঠে। এতে পিতা-পুত্র নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর শুক্রবার ছেলের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

শুক্রবার (৩ মে) বেলা ২টায় সারী নদীর শাখা লাইম নদীর মুখে নিখোঁজ শাকিল আহমদের (১২) লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।

স্বজনদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের লোক জন। পরে পুলিশের সহায়তায় এলাকাবাসী নদী থেকে শাকিল আহমদের লাশ উদ্বার করে। নিহত শাকিলের পিতা কালিঞ্জী বাড়ী গ্রামের আলাউদ্দিন (৩৫) এখনও নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, গত বুধবার ভোর ৪টায় সারী নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে আকস্মিক ভাবে পাহাড়ী ঢলে নৌকা ডুবির ঘটনায় পিতা-পুত্র নিখোঁজ হন।

এদিকে শুক্রবার আসরের নামাজের পর কালিঞ্জি বাড়ী নিজ গ্রামের কবরস্থানে শাকিলের দাফন সম্পন্ন করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বলেন, এলাকার স্থানিয় ও পুলিশের সহযোগীতায় লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে এবং নিখোঁজ আলা উদ্দিনের সন্ধানে আমাদের লোক নিয়োজিত রয়েছে।

Share





Related News

Comments are Closed