Main Menu

জুড়ীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

জড়ি প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে পুকুরের পানিতে ডুবে রুহান আহমদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার টালিয়াউরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু টালিয়াউরা গ্রামের ফখরুল ইসলামের পুত্র ও টালিয়াউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

নিহত রুহানের চাচা সাবেক ইউপি সদস্য ময়নুল ইসলাম জানান, বিদ্যালয় ছুটির পর বাড়ী ফেরার সময় পথে পুকুর পারে থাকা একটি আম গাছে আম পাড়তে উঠলে পা পিছলে সে পানিতে পড়ে যায়। সাথে থাকা শিশুদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুহানকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed