ওসমানীনগরে উদ্ধার লাশের পরিচয় মিলেছে
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বুধবার রাতে উদ্ধার হওয়া গলাকাটা লাশটি বাদল মালাকার (২২) নামে এক রিকশাচালকের।
বুধবার (১ মে) রাত ১০টার দিকে উপজেলার উছমানপুর ইউপির লামাপাড়া কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।
তিনি উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামের বিরু মালাকারের ছেলে। নিহত বাদল পেশায় রিকশাচালক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকের উপজেলার উসমানপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে অজ্ঞাতনামা হিসাবে গলাকাটা লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে একটি রিকশা পাওয়া যায়। আলামত দেখে পুলিশ ধারণা করে, তিনি রিকশাচালক ছিলেন। লাশ উদ্ধারের খবর পেয়ে রাতে সাড়ে ১১টার দিকে নিহতের আত্মীয়স্বজনরা থানায় গিয়ে লাশ সনাক্ত করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে রিকশা নিয়ে বের হয় বাদল। দুপুরে বাড়িতে গিয়ে ভাত খেয়ে ফের বের হন তিনি। কিন্তু রাত ১১টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে থানা পুলিশ কর্তৃক অজ্ঞাতনামা লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে বাদলের গলাকাটা লাশ দেখতে পান।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় সনাক্ত হওয়ার পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে খুনিরা বুধবার রাতেই বাদলকে ঠাণ্ডা মাথায় গলা গেটে হত্যা করেছে। দ্রুত জড়িতদের সনাক্ত করতে থানা পুলিশ তৎপর রয়েছে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed