সিলেটে ৪.৩ মেট্রিক টন অবৈধ পলিথিন উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মহাজনপট্টি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪.৩ মেট্রিক টন অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে। এসময় অবৈধ পলিথিন রাখার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে এএসপি ওবাইন এর নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলতাফ হোসেনের সমন্বয়ে এসএমপির কোতয়ালী থানাধীন মহাজনপট্টি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল অংশগ্রহন করে।
বুধবার (১ মে) র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধ পলিথিন রাখার দায়ে মহাজনপট্টি এলাকার মেসার্স আলমগীর ষ্টোরকে ১ লক্ষ টাকা ও জয় ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানায় র্যাব।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed