জকিগঞ্জে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকার মহিদপুর গ্রামে মঙ্গলবার মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
মহিদপুর গ্রামের লুকমান আহমদের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অস্ত্রধারী একদল ডাকাত বসত ঘরে ঢুকে নগদ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা, ৭/৮ তুলা স্বর্ণ, রূপার চেইন, দামী কাপড়-চোপড়, বিভিন্ন মুল্যবান জিনিসপত্র ও বেশ কিছু মালামাল নিয়ে যায়।
খবর পেয় বুধবার সকালে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাড়ির মালিক লোকমান আহমদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে একটি ট্রাস্ট গঠনকে কেন্দ্র করে এ ডাকাতির ঘটনা ঘটতে পারে। প্রাথমিক ভাবে আমরা এমনটাই ধারণা করছি।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন ডাকাতির ঘটনাটি অস্বীকার করে বলেন, বাড়ির মালিক লোকমান আহমদ জানিয়েছেন পূর্ব শত্রুতার জের ধরে ও একটি ট্রাস্ট গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে এ ব্যাপারে পুলিশি তদন্ত সাপেক্ষে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed