ইকবাল মনসুর স্মরণে মিলাদ বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক শ্যামল সিলেট’র প্রধান আলোকচিত্র সাংবাদিক বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মরহুম ইকবাল মনসুরের প্রথম মৃত্যুবার্ষিকী ২ মে (বৃহস্পতিবার)। ভারতে চিকিৎসা শেষে ২০১৮ সালের এই দিনে নগরীর কানিশাইলস্থ নিজ বাসভবনে পরপারে পাড়ি জমান এই সাংবাদিক।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক ইকবাল মনসুর স্মরণে বৃহস্পতিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে মিলাদ ও এক দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েেশন সিলেট বিভাগীয় কমিটি।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে এসোসিয়েশনের সদস্য, সহকর্মী সাংবাদিক ও শোভাকাঙ্খিদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক শংকর দাস।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed