সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাত দফা দাবিতে আজ সোমবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেট বিভাগে কর্মবিরতি পালন করছে পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি এ কর্মবিরতির ডাক দেয়।
ধর্মঘটের কারণে সকাল থেকে দূরপাল্লার কোনো রুটে বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।
ধর্মঘটের কারণে সকাল থেকে নগরীতে চলাচলের ক্ষেত্রে একমাত্র বাহন হিসেবে রিকশার আধিক্য দেখা যাচ্ছে। তাছাড়া মোটরসাইকেল ও প্রাইভেটগাড়িও চলাচল করতে দেখা যায়। তবে কোনো অটোরিকশা চলাচল করতে দেখা যায়নি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক জানান, মৌলভীবাজারের শেরপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঘোরি মো: ওয়াসিম আব্বাস এর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার ধারা ৩০২ এর স্থলে ৩০৪ করাসহ সাত দফা দাবিতে তারা এ কর্মবিরতি পালন করছেন। তিনি জানান অ্যাম্বুল্যান্স ও প্রাইভেট গাড়ি এ কর্মবিরতির আওতার বাইরে থাকবে। সড়কে কোনো পিকেটিং হবে না। শ্রমিকরা নিজ নিজ গাড়ি নিয়ে সড়কে নামবেন না।
এর আগে গত শনিবার (২৭ এপ্রিল) সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে পরিবহন শ্রমিকদের এ কর্মবিরতি পালনের ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
পরিবহন শ্রমিকদের এ সাত দফা দাবি হচ্ছে- শেরপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার ধারা ৩০২ এর স্থলে ৩০৪ করতে হবে। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১০৫ ধারায় জরিমানা পাঁচ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার করতে হবে।
এক জেলার গাড়ি অন্য জেলায় রিকুইজিশন করা যাবে না, সড়ক মহাসড়কে চেকিং এর নামে যত্রতত্র গাড়ি থামিয়ে পুলিশি হয়রানি, কথায় কথায় পুলিশ কর্তৃক রং পার্কিং-এর নামে হয়রানি, রেকারিং-এর নামে পুলিশের চাঁদাবাজি ও সেতুতে টোল আদায় বন্ধ করতে হবে।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed