সিলেট জেলা বিএনপির আলোচনা সভা সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির উদ্যোগে “কারান্তরীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গুম নামক অপরাজনীতির ভয়াবহতা ও অবরুদ্ধ গণতন্ত্র” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে উক্ত আলোচনা সভা ২৯ এপ্রিল সোমবার বিকাল ৩টায় নগরীর মিরের ময়দানস্থ হোটেল লা-রোজ এর হল রুমে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা, নাগরিক ঐক্যের আহবায়ক, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এবং বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ব্যারিষ্টার রুমিন ফারহানা। এছাড়াও আলোচনা সভায় জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক সফল সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী গুমের ৭ বছর অতিবাহিত হওয়ায় সিলেট জেলা বিএনপির পূর্বঘোষিত তিন দিনের কর্মসুচীর অংশ হিসেবে এই আলোচনার আয়োজন করা হয়।
যথাসময়ে উপস্থিত থেকে আলোচনা সভাকে সফল করার জন্য বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed