ছয় ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১০ মে
বৈশাখী নিউজ ডেস্ক : ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিডিবিএল, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, আইসিবি এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশননের ‘উর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ)’ পদের নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।
আগামী ১০ মে সকাল সাড়ে ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা মহানগরীর ৫৪ কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এ পরীক্ষা নেয়া হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘন্টা পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে।
অনলাইন হতে ডাউনলোডকৃত প্রবেশপত্রের প্রিন্ট কপি অবশ্যই সাথে রাখতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, একাধিক প্রবেশপত্র, স্মার্ট ওয়াচ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed