এমপি জাহিদুর বিএনপি থেকে বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী জাহিদুর রহমানকে।
শনিবার রাত পৌনে আটটায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। পরে কমিটির সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের ঘোষণা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জরুরি বৈঠকের বিষয়টি গণমাধ্যমে জানান।
তিনি বলেন, ‘স্থায়ী কমিটির সদস্যরা দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও দলের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবেন। দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে বৃহস্পতিবার একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয়া জাহিদুর রহমান জাহিদের (ঠাকুরগাঁও-৩) বিরুদ্ধে ব্যবস্থা চূড়ান্ত করা হবে বৈঠকে। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের মামলা সংক্রান্ত আইনি বিষয় নিয়ে আলোচনা করা হবে।’
বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘জাহিদুর রহমান শপথ নিয়ে অত্যন্ত গর্হিত কাজ করেছেন এবং তাদের স্থায়ী কমিটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা চূড়ান্ত করবে।’
দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটি দলের বাকি পাঁচ নির্বাচিত সংসদ সদস্যের অবস্থান মূল্যায়ন এবং তাদের শপথ নেয়া থেকে বিরত রাখতে কৌশল ঠিক করবে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed